ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ৯, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুালিশ। ৮ আগস্ট শুক্রবার মধ্যরাতে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে এসব জব্দ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, চোরাচালান রোধে রাত্রীকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। পরে রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে প্রাইভেটকারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে পালিয়ে যায় জড়িতরা।

এসময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাসী চালায়। তল্লাসীকালে পেছনের ছিট ও বেক ডালায় রাখা মোট ১১ বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের ২৯৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে কাজ চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!