ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শেরপুরে প্রীতি সমাবেশ, ফুটবল ম্যাচ ও সম্মাননা

স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রীতি সমাবেশ এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শনিবার বিকেলে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগের আয়োজনে নালিতাবাড়ী উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হীরেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ট্রাইবাল নেত্রী কেয়া নকরেক, হাজং নেতা সুকুমার হাজং, প্রবীণ শিক্ষক মনীন্দ্র চন্দ্র বর্মন, আইপি ফেলো সুমন্ত বর্মন, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, শিক্ষক এস.এম. আবু হান্নান, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য হাজং কমিউনিটির নেতা বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সভাপতি প্রবীণ শিক্ষক সুকুমার হাজং এবং বর্মন নেতা প্রবীণ শিক্ষক মনীন্দ্র চন্দ্র বর্মণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এর আগে হাজং একাদশ বনাম বর্মন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাজং একাদশ ১-০ গোলে বর্মন একাদশকে পাজিত কওে জয়লাভ করে। সমাবেশে অন্যান্য হাজং একাদশ বনাম বর্মন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভুমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমি স্থাপনের দাবি জানানো হয়। এতে হাজং, বর্মন, গারো, কোচ, হদি সহ স্থানীয় নৃ-জনগোষ্ঠির অর্ধ-শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!