ads

বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ৭, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ৩দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই বিতর্ক প্রতিযোগিতায় জেলা শহরের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

Shamol Bangla Ads

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিয়াল ইসকুল-অনুরণ এক্সক্লুসিভ স্কুলকে, পুলিশ লাইন্স একাডেমি- শেরপুর কালেক্টরেট স্কুলকে, নবারুণ পাবলিক স্কুল- আইডিয়াল প্রিপারেটরি এ্যান্ড হাই স্কুলকে এবং সরকারি ভিক্টোরিয়া একাডেমি- সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।

বিতর্কের বিষয় ছিল ‌‘সর্বস্তরে সংস্কারই নতুন বাংলাদেশ গড়ার চালিকাশক্তি’। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের বিচারক ডা. জান্নাতুল নাঈম চঞ্চল, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এবং সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার।

Shamol Bangla Ads

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল এবং বিতর্ক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি।

এছাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য কাজী মাসুম, হোসাইন আহম্মদ মোল্লা মামুন, সাংবাদিক সুলতান আহমেদ ময়নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি শিক্ষা প্রতিষ্ঠানের দল থেকে ৬ জন সেরা বক্তা হিসেবে বাছাই করে ওই ৬ জনকে দিয়ে শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদ মাহবুব’ এবং ‘শহীদ সবুজ’ এর নামে দুটি পৃথক দল গঠন করা হয়েছে। সেরা বক্তাদের মধ্যে ‘শহীদ মাহবুব’ দলে রয়েছে অর্থি, মালিহা ও মৌনতা এবং ‘শহীদ সবুজ’ দলে রয়েছে আল নাহিয়ান স্নেহ ও সিনহা।

ওই দুই দল আগামী ১০ আগস্ট রবিবার বিকেলে আরও একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পরে ওইদিন সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর সভায় বিজয়ী ও বিজিত দল, সেরা বক্তা এবং অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে। এদিকে প্রতিযোগিতা শেষে শেরপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!