ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। ৬ আগস্ট বুধবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৫৭২ টি মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। বুধবার ভোররাতে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

তবে অভিযানকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Need Ads
error: কপি হবে না!