ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার বিকেলে দিবসটি উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা পাঠ, আলোচনা ও পুরস্কার বিতরণীর অংশ হিসেবে ওই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, শেরপুর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত পুতুলসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদেরকে আগামী ১০ আগস্ট আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!