ads

সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ৪, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

শেরপুরে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার সকালে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি আলেম সমাজের নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন।

Shamol Bangla Ads

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিহাব বিন আমিন, ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা জুলাই গণআন্দোলনে ধর্মীয় মূল্যবোধ ও আলেম-ওলামার সাহসী ভূমিকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

Shamol Bangla Ads

আলোচনা শেষে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ওইসময় জেলার বিভিন্ন মসজিদের খতিব ও আলেমগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!