‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশ থেকে সম্প্রতি পিআরএলগামী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এর আগে দুপুর ২টায় পৃথকভাবে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সদর থানায় আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, ওসি ডিবি মো. রেজাউল ইসলাম খান, ডিআইও-১ খন্দকার মো. শহীদুল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




