জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস ও ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স ডে উদযাপন উপলক্ষে শেরপুরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই সোমবার জেলা সদর হাসপাতালে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
রক্তদানে অংশগ্রহণকারীরা নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে উৎসাহিত হয়ে এ মহৎ কাজে এগিয়ে আসেন। ওই ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।




