শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কাংশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার বিকেলে উপজেলার বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশের আয়োজন করা হয়।

কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মোতালেব, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো,মাসুদ হাসান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. আব্দুর রাজ্জাক বিএসসি, কাংশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. দুলাল মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, ঝিনাইগাতী উপজেলায় বিএনপি’র সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লিন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে তাকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। দলীয় কোন্দলের জেরে তাকে বহিষ্কার করা হয়। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা।

সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও আপামর জনগণ অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাকাকুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




