ads

বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রাচীন স্থাপত্যের নিদর্শন জমিদার বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জুলাই ২৪, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

শেরপুরের প্রাচীন স্থাপত্যের নিদর্শন ঐতিহ্যবাহী পৌনে তিনআনী জমিদার বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের নারায়ণপুরস্থ ওই জমিদারবাড়ি পরিদর্শনে যান তিনি।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মতিউজ্জামান, জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জমিদার বাড়ির স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং সংস্কৃতির দিকগুলো ঘুরে দেখেন। তিনি ঐতিহ্যবাহী এ স্থাপনাটিকে সংরক্ষণ ও পর্যটনের উপযোগী করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ওইসময় তিনি বলেন, এ ধরনের ঐতিহাসিক স্থাপনা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রাচীন স্থাপত্যের নিদর্শন ওই পৌণে তিনআনী জমিদারবাড়িটি গোল্ডেন হ্যারিটেজ হিসেবে রক্ষার জন্য দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছেন ইতিহাসবিদসহ স্থানীয় সচেতন মহল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!