ads

বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চেম্বার অব কমার্সের নির্বাচন : উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র কিনলেন ৬৮ জন

স্টাফ রিপোর্টার
জুলাই ২৪, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিক্রি হয়েছে। দীর্ঘ ৭ বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যাক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ২৩ জুলাই বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় ৩টি গ্রুপে ১৯ পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদের বিপরীতে ৫ জন, সাধারণ গ্রুপে ১২ পরিচালকের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের ৫ পরিচালকের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা নেয়া হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৪ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২২ আগস্ট শেরপুর আফসর আলী বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। এদিন ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে ১ হাজার ৩৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি, সদস্য হিসেবে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সহকারী অধ্যাপক মুশফিকুজ্জামান শেলিম।

Shamol Bangla Ads

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন বলেন, এবার চেম্বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সদস্যপদ নবায়ন করেছেন। উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি নিজেও একজন প্রার্থী। আশা করি ভোটাররা তাদের পছন্দমতো যোগ্যদের নির্বাচিত করবেন।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব বলেন, গত ১ জুন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ট্রেড, সাধারণ ও সহযোগী এই তিনটি গ্রুপের পৃথক খসড়া ও পরে ১০ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৩ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হলো এবং ২৪ জুলাই গ্রহণ করা হবে। আমরা সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর।

Need Ads
error: কপি হবে না!