ads

সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ডিসি অফিসের গাড়িচালকের নাম জড়িয়ে মাদক উদ্ধারের অপপ্রচারের প্রতিবাদ

খবর টি পড়েছেন : ১,০৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘শেরপুর ডিসি অফিসের গাড়ি চালকের প্রাইভেটকার থেকে ৩০২ বোতল মদ উদ্ধার’ শিরোনামে সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সরকারি গাড়ি চালক মো. শফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

গত ১৭ জুলাই প্রকাশিত ওই সংবাদে বলা হয়, ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা মোড় সংলগ্ন এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার (রেজি-নং- ঢাকা মেট্রো-গ-২২-১১৮৯) থেকে ১৩ বস্তায় ভর্তি ৩০২ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এতে দাবি করা হয়, গাড়িটি শেরপুর ডিসি অফিসের ড্রাইভার শফিকুল ইসলামের এবং ঘটনার সময় চালক পালিয়ে গেলেও কিছু কাগজপত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তবে বিষয়টিকে ‘মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত’- উল্লেখ করে ডিসি অফিসের গাড়িচালক শফিকুল ইসলাম বলেন, ‘উক্ত গাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। গাড়িটির প্রকৃত মালিক হচ্ছেন জনৈক শাকিল আহাম্মেদ রায়হান, যার স্বত্ব মালিকানা সংক্রান্ত এফিডেভিট (সিরিয়াল নং: ১৩৪/২৪) এবং বিআরটিএ-এর নথিপত্রে তা প্রমাণিত।’
তিনি আরও জানান, এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা গত ১৭ জুলাই একটি নিয়মিত মামলা (মামলা নং: ৬৫) দায়ের করেছে, যাতে একমাত্র অভিযুক্ত হিসেবে আকাশ হোসাইন নামের এক চালকের নাম রয়েছে। মামলার কোথাও শফিকুল ইসলামের নাম নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

Shamol Bangla Ads

শফিকুল ইসলাম আরও জানান, তার নামে নিবন্ধিত একটি পুরাতন প্রাইভেটকার (রেজি নং ঢাকা মেট্রো-গ-২৫-৯৫৩৯) গত তিন মাস আগে বিক্রি করে দিয়েছেন এবং এর কোনো সম্পর্ক ওই ঘটনায় নেই। তিনি অভিযোগ করেন, গাড়ির ব্যবসা ও পেশাগত দ্বন্দ্বের কারণে কেউ ইচ্ছাকৃতভাবে পুলিশ ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার বন্ধ এবং সম্মানহানির অভিযোগে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads