ads

শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে রিয়ালের মাঠে!

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হতে পারে। খবর মার্কার। পত্রিকাটির সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াজ এক প্রতিবেদনে জানিয়েছেন, ফিফা ও রিয়াল মাদ্রিদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। যার ফলে বার্নাব্যুয়ে ফাইনাল আয়োজনের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।

Shamol Bangla Ads

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মার্কা বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানতে পেরেছে, সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ২০৩০ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপনের উপলক্ষ্য। মরক্কো, পর্তুগাল ও স্পেন তিন দেশ যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। স্পেনে যে শহরগুলো ম্যাচ আয়োজন করবে তার মধ্যে রয়েছে—আকোরুনা, বার্সেলোনা, বিলবাও, লাস পালমাস, মাদ্রিদ, মালাগা, সান সেবাস্তিয়ান, সেভিয়া এবং জারাগোজা। তবে সব আলো এখন মাদ্রিদের দিকেই, কারণ বিশ্বকাপের ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠিত হওয়ার দৌড়ে যে সান্তিয়াগো বার্নাব্যু এগিয়ে রয়েছে।

এদিকে বার্সেলোনাও তাদের নবনির্মিত স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের চেষ্টায় রয়েছে। ক্লাবের সহ-সভাপতি এলেনা ফোর্ট বলেন, প্রত্যেকেরই তাদের অবস্থান তুলে ধরার অধিকার আছে, তবে ক্যাম্প ন্যু বিশ্বকাপ ফাইনাল আয়োজনের যোগ্য। তবে নির্মাণে দেরি, বাজেট ও সময় নিয়ে অনিশ্চয়তা ক্যাম্প ন্যুর বিডকে বার্নাব্যুর তুলনায় দুর্বল করে দিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!