ads

শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিএসএলে চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ফাইনালে উঠেছিল রংপুর। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হলো না। ৩২ রানের হারে হতাশ হতে হয়েছে দলটির। বড় রান করে জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

Shamol Bangla Ads

শনিবার বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন। শুরুতে এভিন লুইস ফিরলেও টপ অর্ডারের অন্য দুই ব্যাটার জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে ৩ উইকেটে ১৯৬ রানের বড় পুঁজি পায় গায়ানা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জেতা ওপেনার চার্লস ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। তার ব্যাট থেকে ১১টি চার ও একটি ছক্কা আসে। তিনে নামা গুরবাজ ৩৮ বলে ৬৬ রান করেন। ছয়টি চারের সঙ্গে চারটি ছক্কা তোলেন এই আফগান ব্যাটার। তারা ১২৭ রানের জুটি গড়েন।

Shamol Bangla Ads

ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষটায় রোমারিও শেইফার্ড ৯ বলে ২৮ রানের ঝড় দেখান। তিনটি ছক্কা ও এক চার মারেন তিনি। শেরফান রুদারফোর্ড ১৫ বলে ১৯ রান করেন।

বড় রান তাড়ায় নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩) বলার মতো রান পাননি। তিনে নামা কাইল মেয়ার্সও (৫) ব্যর্থ হন। চারে নামা সাইফ হাসান ও পাঁচে নামা ইফতিখার আহমেদ ৭৩ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন।

কিন্তু তারাও ১৫ রানের ব্যবধানে আউট হওয়ায় হারের পথে পা বাড়ায় রংপুর। সাইফ ২৬ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। ইফতিখার ২৯ বলে ৪৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও একটি চার আসে। শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩০ রান যোগ করে হারের ব্যবধান ছোট করেন। রংপুর রাইডার্স ১ বল থাকতে ১৬৪ রানে অলআউট হয়।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই স্পিনার ইমরান তাহির ও গুদাকেশ মতি যথাক্রমে ৩৯ ও ৩২ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া খালেদ আহমেদ এদিন খরুচে ছিলেন। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!