ads

রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় যুবাদের সিরিজ জয়

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

দ্বিতীয় এক দিনের ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বেনোনিতে ১০৪ রানে স্বাগতিকদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।

Shamol Bangla Ads

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬৫ রান করেন সফরকারীরা। জবাব দিতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ২২ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

উইলমোর পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে তিন হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ যুবদল। এর মধ্যে ওপেনার জাওয়াদ আবরার ৫৩ বলে ছয়টি ছয় ও একটি চারে ৫৭ রান করেন। অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে ৬৭ এবং রিজান হাসান ৭১ বলে ৫২ রান করেন।

Shamol Bangla Ads

বড় টার্গেটের পিছু ধাওয়া করতে নেমে সফরকারীদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে ৩০.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফাহাদ, আজিজুল ও স্বাধীন ২টি করে উইকেট দখল করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!