ads

শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ১৯, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে শেরপুরে জেলা পর্যায়ে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে যুব ভবনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!