জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শেরপুরে ‘এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি’ উদ্বোধন করা হয়েছে।

১৯ জুলাই শনিবার বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
কর্মসূচিতে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




