ads

শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী বছরের মার্চে মাঠে গড়াবে ফিনালিজিমা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

সর্বজয়ী ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফুটবলার বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সেরা। ক্লাবটির হয়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ক্লাব ইতিহাসে সর্বাধিক গোল করে রেকর্ড ব্যালন ডি’অর জিতেছেন। বার্সা তরুণ এক স্প্যানিশে মেসিকে নতুন করে পাওয়ার স্বপ্ন দেখছে। ১৮ বছর বয়সী যে তারকার নাম লামিন ইয়ামাল।

Shamol Bangla Ads

এরই মধ্যে বার্সার জার্সিতে আলো কেড়ে আগামী মৌসুমে ১০ নম্বর জার্সি পরবেন তিনি। ২ প্রজন্মের ২ ফুটবলারের একসঙ্গে খেলা হয়নি। তবে হতে পারেন মুখোমুখি। মেসির শেষের আগে বিশ্ব তাকে দেখতে পারে লামিন ইয়ামালের বিপক্ষে। তেমনই এক খবর দিয়েছে সংবাদ মাধ্যম দিয়ারিও এএস। তারা দাবি করেছে, আগামী বছরের মার্চে ফিনালিজিমার দ্বিতীয় আসর বসতে যাচ্ছে।

দিয়ারিও এএস জানিয়েছে, রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লওজান ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ম্যাচটি আয়োজন করতে সম্মত হয়েছেন। তবে একটি শর্ত আছে স্পেনের। তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারলেই কেবল ম্যাচটি খেলবে।

Shamol Bangla Ads

আর্জেন্টিনা অবশ্য এরই মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। মার্চে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হলে এটি হবে ফিনালিজিমার দ্বিতীয় আসর। কাতার বিশ্বকাপের আগে ফিফা ও উয়েফা সমঝোতায় আসে যে, ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল একটি করে ম্যাচ খেলবে। যার নাম দেওয়া হয় ফিনালিজিমা। যেহেতু কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন স্পেন, তাই ফিনালিজিমায় মুখোমুখি হবে তারা। প্রথম আসরে ইতালিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মেসির আর্জেন্টিনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!