ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন বিভাগের অনুদানের চেক বিতরণ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ১৭, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী এলাকায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ। ১৬ জুলাই বুধবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বালিজুড়ি সদর বিট কর্মকর্তাআব্দুর রাকিবসহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় বসবাসরত ২৩ টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের ৭ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে। বন্যহাতির আবাসস্থল নির্মাণ ও খাদ্য সংকট পূরণে ইতোমধ্যেই আমরা রাজার পাহাড়ে ৪০ একর জমিতে হাতির খাবার উপযোগী বাগান নির্মাণ করছি। পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের জান-মালের নিরাপত্তা নিমিত্তে বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রায় রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করে আসছে। বন্যহাতি দ্বারা কোন ক্ষতিগ্রস্ত পরিবার বন নীতিমালা অনুসরণ করে আবেদন করলে যাচাই-বাছাই করে অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বন বিভাগ থেকে অনুদান দেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!