ads

বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জুলাই শহিদদের স্মরণে জুলাই শহিদ দিবস-২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ওইসময় জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে সন্ত্রাসী হামলা ও জমি দখলের প্রতিবাদে সংবাদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads