ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মব সন্ত্রাস ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
জুলাই ১৪, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের সারাদেশে মব সন্ত্রাসী সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে স্বৈরাচারের উত্তরসূরীরা মব সন্ত্রাস সৃষ্টি করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। তাদের হুঁশিয়ারি করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান তারা।

Shamol Bangla Ads

ওইসময় জেলা ছাত্রদলসহ শহর, উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!