ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুলাই ১২, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১১জুলাই শুক্রবার ভোরে উপজেলার পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের মাধ্যমে ওই পুশইন করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ ও মহিলা ৬ জন।

Shamol Bangla Ads

আটককৃত নাগরিকগণ এবং তাদের নিকট আত্মীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায়, তারা সকলেই সাতক্ষীরা জেলার তালা থানার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, গত ২ বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করেছিল। ভারতীয় পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র/ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসে।

Shamol Bangla Ads

পরবর্তীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের সদস্যগণ নাগরিকদেরকে বাংলাদেশে পুশইন করে।

Need Ads