ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুলাই ১২, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ জুলাই শনিবার দুপুরে পৌর এলাকার আড়াইআনী চকপাড়া ও বিকেলে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

আড়াইআনী চকপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। অপরদিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে উদ্ধার হওয়া ব্যক্তির (৫৫) পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া শুক্রবার সন্ধ্যায় ওষুধ কিনতে আড়াইআনী বাজারে আসেন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার দুপুরে স্থানীয়রা একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এদিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এক বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Need Ads