ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
জুলাই ৮, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মাদকবিরোধী যৌথ অভিযানে হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে শহরের পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব সাজা দেওয়া হয়।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা হচ্ছে শেরপুর শহরের নারায়ণপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে মো. আরাফাত (২৪), গৌরীপুর মহল্লার মজিবর রহমানের ছেলে মো. শাওন (২১) ও বিপুল মিয়ার ছেলে মো. সাখাওয়াত (২৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার মাদকসেবী মো. আরাফাতের বাড়ির পিছনে এক মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় আরাফাতকে হেরোইন সেবন ও অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার-বিক্রির দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া আরাফাতকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

Shamol Bangla Ads

অপরদিকে একইদিন সজবরখিলা মহল্লার উত্তরা হাসপাতালের পিছনে অভিযান চালিয়ে হেরোইনসেবী মো. শাওন ও মো. সাখাওয়াতকে হেরোইন সেবনকালে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ওই দুই হেরোইন সেবনকারীদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!