ads

শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, দলে নেই শান্ত

খবর টি পড়েছেন : ৫৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন বেশ কজন ক্রিকেটার। তবে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ। এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সর্বশেষ

Shamol Bangla Ads

২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী পেসার।

অন্যদিকে ২১ মাস পর ওয়ানডেতে সুযোগ পাওয়া নাঈম আছেন সংক্ষিপ্ত সংস্করণেও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বশেষ ২০২২ সালের আগস্টে খেলেন বাঁহাতি ওপেনার, শারজায় আফগানিস্তানের বিপক্ষে। বর্তমানে শ্রীলঙ্কায় দলের সঙ্গে আছেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, শান্তর সঙ্গে সর্বশেষ পাকিস্তান সিরিজে থাকা সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম শ্রীলঙ্কা সিরিজে জায়গা পাননি। অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন মুস্তাফিজ ও তাসকিন আহমেদও। ৩ ম্যাচের সিরিজটি আগামী ১০ জুলাই শুরু হবে ক্যান্ডিতে। বাকি ২ ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোয়। বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে দু’দল। ৩ ম্যাচের দ্বিতীয়টিতে আগামীকাল কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক এমপি ও জাতীয় দলের অধিনায়ক নাইমুর রহমান… পরবর্তী সংবাদ শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত