ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

‌‘মাদককে না বলুন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা এলাকায় মনকান্দা যুবসমাজের উদ্যোগে মনকান্দা গোল্ডকাপ-২০২৫ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ ফাইনালে বাজিতখিলা ইউনিয়ন একাদশ ৩-১ গোলে মনকান্দা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমরা ছাত্র ও যুবসমাজের খেলাধূলায় সব ধরনের সহযোগিতা করবো। তিনি আরও বলেন, বাজিতখিলা ইউনিয়নে কোন বড় মাঠ নেই। আমরা চেষ্টা করছি একটি মাঠের ব্যবস্থা করার।

Shamol Bangla Ads

ওইসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

Need Ads
error: কপি হবে না!