ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক এমপি ও জাতীয় দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার

খবর টি পড়েছেন : ৭০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। ২ জুলাই বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় নিজ বাসা থেকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। গ্রেফতারের পর দুর্জয়কে মানিকগঞ্জে নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্র জানায়, দুর্জয়ের বিরুদ্ধে রয়েছে হত্যা, দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা। চলতি বছরের ২১ জানুয়ারি, দুর্নীতির একটি মামলায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত তার মালিকানাধীন ২,৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি এবং ৩টি গাড়ি জব্দের নির্দেশ দেন।
একইসঙ্গে ১২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশও দেওয়া হয়।

নাইমুর রহমান দুর্জয় ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে টানা ২বার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপের অনেক আগেই আর্জেন্টিনার জার্সি ‘ফাঁস’ পরবর্তী সংবাদ বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, দলে নেই শান্ত