ads

সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ৬১ কোটি ৮৬ লাখ টাকার বাজেট চূড়ান্ত

স্টাফ রিপোর্টার
জুন ৩০, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮৪৪ টাকার বাজেট চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। গত ১৮ জুন তৎকালীন পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান অফিসের লোকজন নিয়ে বাজেট অনুমোদন করলেও বিষয়টি ৩০ জুন সোমবার দুপুরে নিশ্চিত করেন পৌর কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

জানা গেছে, গত ১৮ জুন পৌর পরিষদের বিশেষ সভায় শেরপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনা করে পৌরসভা কর্ম সম্পাদন কমিটির সদস্যগণের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮৪৪ টাকার বাজেট চূড়ান্ত অনুমোদন হয়।

এর মধ্যে রাজস্ব খাতে ১৮ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৮০১ টাকা আয় ও ১৭ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয় এবং সরকারি মুঞ্জুরী (এডিপি), প্রকল্পসমূহ ও মূলধনসহ মোট ৪২ কোটি ৮৬ লাখ ৮৮ হাজার ৪২ টাকা আয় ও ৩০ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয় সম্বলিত সর্বমোট ৬১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮৪৪ টাকার বাজেট রয়েছে। তবে বাজেট উপস্থাপনের সময় কোন গণমাধ্যমকর্মীকে ডাকা হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শাকিল আহমেদ বলেন, পূর্ববর্তী প্রশাসকই বাজেট চূড়ান্ত করে গেছেন। আমি ২৩ জুন দায়িত্ব নিয়েছি। তাই সে বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আয়-ব্যয়সহ বাজেটসংক্রান্ত যেকোন তথ্য দরকার হলে আমার কাছে নিতে পারেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!