ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অসুস্থ যুবদল নেতার শয্যাপাশে সাবেক সংসদ সদস্য রুবেল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুন ২৯, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা শেরপুরের শ্রীবরদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হারুন-অর-রশিদের খোঁজ নিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ২৯ জুন রবিবার দুপুরে অসুস্থ যুবদল নেতা হারুনকে দেখতে শেরপুর জেলা সদর হাসপাতালে যান তিনি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি অসুস্থ হারুনের শারীরিক খোঁজ-খবর, উন্নত চিকিৎসার পরামর্শ, সুস্থতা কামনা ও ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলাফেরা করার জন্য পরামর্শ প্রদান করেন।

ওইসময় তার সাথে শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, শ্রীবরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান রিপন, উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অসুস্থ হারুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২৮ জুন শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হযন যুবদল নেতা হারুন-অর-রশিদ। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Need Ads
error: কপি হবে না!