ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ইউএনও-এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার
জুন ২৯, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

২০২৪-২০২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ রক্ষায় জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। একইসাথে জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ীর আনিসুর রহমান। এছাড়া জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

২৯ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশদেরও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!