ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুন ২৯, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ জুন শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভীটা গ্রামের সাইফুল ইসলাম (৩৭), রানীগাও গ্রামের রতন মিয়া (২৫) ও একই গ্রামের সজীব মিয়া (২০)।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উপজেলার সন্ন্যাসীভীটা এলাকায় কতিপয় মাদক কারবারীরা মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৪৫ পিস ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত তিন আসামিকে শনিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসাথে পুলিশের এমন মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads