ads

শনিবার , ২৮ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ বন্ধুকে সংবর্ধনা দিল এসএসসি-৯৪ ব্যাচ

স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

শেরপুরে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান পাওয়ায় অরাজনৈতিক সংগঠন এসএসসি ব্যাচ-৯৪ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে ৩ জনকে বন্ধু সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ জুন শুক্রবার রাতে শহরের নিউমার্কেটস্থ সংগঠনের অস্থায়ী করার্যালয়ে ওই বন্ধু সংবর্ধনার আয়োজন করা হয়। ওইসময় তাদের ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংবর্ধনাপ্রাপ্তরা হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ, সদস্য নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি ও শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল চৌধুরী অকুল।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শেরপুর জেলার ৫ উপজেলার ৯৪ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে পুরো ৯৪ ব্যাচের অস্থায়ী কার্যালয়। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরি হয় আনন্দ আর আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর এ মিলনমেলায় যেন প্রাণোচ্ছল পরিবেশ সৃষ্টি হয়।

আবু রায়হান পাভেলের উপস্থাপনায় বন্ধুদের পরিচিতি পর্ব শেষে সংক্ষিপ্ত আলোচনায় সদর উপজেলার পক্ষ থেকে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিস্টার, ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান কবির, শেরপুর জেলা চেম্বার অব কমার্সের পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, বিশিষ্ট ব্যবসায়ী রাহাত খান, শ্রীবরদী উপজেলার পক্ষ থেকে প্র‌কৌশলী মোহাম্মদ জা‌কিরুল ইসলাম সুমন, ঝিনাইগাতী উপজেলার পক্ষ থেকে সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম, নকলা উপজেলার পক্ষ থেকে সাবেক কমিশনার সাদেক হোসেন, নালিতাবাড়ী উপজেলার পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মো. কিবরিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে স্থান পাওয়া তিনজন সমস্বরে বলেন, এই সংবর্ধনা তাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণায় তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবেন। তারা যে অবস্থানেই থাকেন না কেন, বন্ধুর পরিচয় শুধুই বন্ধু। এই গ্রুপের বন্ধুরা সবাই সমান, সমাজে যার অবস্থান যেখানেই থাকুক না কেন, তারা যেকোন প্রয়োজনে বন্ধুদের পাশে থাকবেন । এমন সুন্দর আয়োজন করার জন্য, আয়োজকদেরকেও তারা আন্তরিক ধন্যবাদ জানান।

Need Ads
error: কপি হবে না!