ads

বুধবার , ২৫ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২৫, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন বুধবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাহীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুলাল, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানমালা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদপত্র বিতরণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!