ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করে শোডাউন

স্টাফ রিপোর্টার
জুন ২১, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার আড়াইআনি বাজারস্থ দলের প্রধান কার্যালয় থেকে মোটরসাইকেল বহর নিয়ে বিশাল এক র‍্যালি নালিতাবাড়ী হয়ে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নকলা পৌর শহরে গিয়ে সমাপ্ত হয়।

Shamol Bangla Ads

র‍্যালিটির নেতৃত্ব দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দলের মনোনীত প্রার্থী, নালিতাবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

ওইসময় তার সফর সঙ্গী হিসেবে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহফুজ আহমদ,সাংগঠনিক সম্পাদক ডা. আনছারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন ।

Shamol Bangla Ads

পরবর্তীতে শোডাউনে নকলা ও শেরপুর জেলা নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা যোগদান করেন।

Need Ads
error: কপি হবে না!