ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২১, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

শেরপুরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার সকালে আস্থা প্রকল্পের উদ্যোগে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে শহরের থানা মোড়ে একটি হোটেলের হলরুমে আয়োজিত ওই সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

Shamol Bangla Ads

নাগরিক কমিটির সদস্য বিপ্লব দে কেটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, জেলা ইসলামী আন্দোলনের মুফতি ফখরুদ্দিন রাজী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, আস্থা সদস্য শিক্ষিকা সালিহা ফেরদৌস, যুগল কিশোর কোচ, আস্থার ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্ প্রমুখ। সংলাপে মূল বক্তব্য রাখেন আস্থার জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ।

ওইসময় বক্তারা বলেন, দেশের মালিক জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে। সেইসাথে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সর্বস্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা জনগণকে দেশের চাকর বানিয়ে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করার কারণে তারা আজ দেশ থেকে পালিয়ে গেছে। তাই আগামী দিনে নতুন বাংলাদেশে রাজনীতি যেন জনগণের পূর্ণ আস্থা থাকে এবং প্রকৃত দেশের মালিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে সেজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। সেইসাথে রাজনীতির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সহনশীল মনোভাব প্রতিষ্ঠার জোর দাবি জানান।

Shamol Bangla Ads

এ সংলাপে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!