ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা সমালোচনার মুখে এনসিপির নালিতাবাড়ী কমিটি গঠনের দুদিন পরই স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার
জুন ২১, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের মাত্র দুদিন পরই নানা আলোচনা-সমালোচনার মুখে স্থগিত করা হয়েছে। ২১ জুন শনিবার রাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি স্থগিতের কথা জানানো হয়।

Shamol Bangla Ads

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশমতে জাতীয় নাগরিক পার্টির নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান কমিটির কার্যক্রম, নীতি ও আদর্শের পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, ওই কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। অন্তবর্তীকালীন সময়ের জন্য উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে গত ১৯ জুন বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। এতে জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়ক এবং রাশেদুল হাসান লিখন, মমিনুল ইসলাম, মেরিনা আশা, জাহিদুল ইসলাম, আ. র. ম. বাকি বিল্লাহ, আবীর দেবনাথ দিপু, মেহেদী ফয়সাল সোহাগ, মাসুদ রানা, মেহেদী হাসান রুবেল ও মো. রেজাউল কিবরিয়া খান পনিরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। এছাড়া সদস্য হিসেবে রাখা হয় হাফিজুর রহমান সাদিক, সঞ্জয় রায়, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সামিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে।

Shamol Bangla Ads

তবে ওই কমিটিতে পদ পাওয়া শিক্ষানবিশ আইনজীবী সামিয়া সুলতানা শারমিন তার এক ফেসবুক পোস্টে জানান, তিনি কোন প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনভাবেই যুক্ত ছিলেন না। সামিয়া সুলতানা শারমীন বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিলো। আমার অনুমতি ছাড়া আমার নাম, মোবাইল নাম্বার ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবীশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে আমি তাদের শাস্তি চাই।’

এদিকে কমিটিতে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত সহকারী শিক্ষক জুবায়ের আহাম্মেদক প্রধান সমন্বয়কারী, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিকে সদস্যসহ আওয়ামীলীগের একাধিক কর্মী কমিটিতে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে আওয়ামীলীগ নেতাদের সাথে ওই সদস্যদের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও নিন্দা জানান কেউ কেউ। এসব আলোচনা-সমালোচনার মুখে শনিবার রাতে এ কমিটির কার্যক্রম স্থগিত করে জেলা এনসিপি।

এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে এনসিপির নালিতাবাড়ী শাখা কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্বাবধানে পরিচালিত হবে। আর পরবর্তী সময়ে ক্লিন ইমেজের তরুণদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হবে।

Need Ads
error: কপি হবে না!