ads

মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ৩ দিনব্যাপী ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রশাসনিক বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ৩ দিনব্যাপী ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’ এর উদ্বোধন করা হয়েছে। ১৭ জুন মঙ্গলবার সকালে তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ রাজীব-উল-আহসান। ১৭ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা, সরকারি বিধি-বিধান ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবেন।

Need Ads
error: কপি হবে না!