ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে ৭ ম্যাচ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠছে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের। নারী ক্রিকেটের এই মেগা আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

Shamol Bangla Ads

জানা যায়, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তাই গ্রুপ পর্বে ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। ওই ম্যাচটি হবে কলম্বোতে। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এই আসরে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, ভেন্যু গুয়াহাটি। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ভাইজাগ। একই ভেন্যুতে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে ১৩ ও ১৬ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারো শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, প্রতিপক্ষ ভারত। ওই ম্যাচটি অনুষ্ঠিত  হবে বেঙ্গালুরুতে।

Shamol Bangla Ads

২৯ এবং ৩০ অক্টোবর আসরের ২টি সেমিফাইনাল ম্যাচ হবে। ভেন্যু গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। কিন্তু পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।

Need Ads
error: কপি হবে না!