ads

মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৭, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

প্রথম সেশনের ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে বাংলাদেশ। ৪৩ বলে ২৫ রানে অপরাজিত শান্ত। অন্য প্রান্তে ৩১ বলে ২০ রানে অপরাজিত মুশফিক। চতুর্থ উইকেটে দুজনে ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। শ্রীলঙ্কার হয়ে ৫২ রানে ২ উইকেট থারিন্দু রত্নায়েকের। ১২ রানে ১ উইকেট ফার্নান্দোর।

Shamol Bangla Ads

রহস্যময় স্পিনারের ঘূর্ণিতে সাজঘরে সাদমান-মুমিনুল

২৯ বছর বয়সী থারিন্দু রত্নায়েকেকে নিয়ে আলোচনার কারণ তার বোলিং। দুই হাতে বল করতে পারেন তিনি। ডান হাতে অফস্পিন ও বাঁহাতে অর্থোডক্স স্পিন করেন। বোলিং করে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ভালো সাফল্য পেয়েছেন। এতে আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে থারিন্দুর। তার প্রথম সাফল্য এনামুল হক বিজয়। তার ঘূর্ণি বল এনামুলের ব্যাটে লেগে তালুবন্দি হয় স্লিপে থাকা ধনঞ্জয়া ডি সিলভার হাতে। এতে ১৪ রানে ফিরেছেন সাদমান। সেই থারিন্দুর বলেই সাদমানের পর আউট হন মুমিনুলও। ৩৩ বলে ২৯ রান করেন তিনি। বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৫। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

Shamol Bangla Ads

শূন্যতেই ফিরলেন এনামুল

পঞ্চম ওভারেই ওপেনার এনামুল হক বিজয়কে হারিয়েছে বাংলাদেশ। ফার্নান্দোর বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে গিয়েও নাগালে পাননি তিনি। বল সুুইং করায় সেটা ব্যাটের কানায় লেগে জমা পড়ে কিপারের গ্লাভসে। তাতে শূন্য রানে ফিরেছেন বিজয়। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রানে ব্যাটিং করছে বাঙ্গালদেশ। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

ব‍্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-এবাদত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হতে যাচ্ছে টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রত্নায়েকের। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।

Need Ads
error: কপি হবে না!