ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষে চ্যারিটি ম্যাচে ৪ গোল তেভেজের

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

চ্যারিটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছে ওয়ার্ল্ড এইড একাদশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে ওয়ার্ল্ড একাদশের হয়ে খেলতে নেমে হয়ে একাই ৪টি গোল করেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।

Shamol Bangla Ads

জানা যায়, প্রথমে ইংল্যান্ড ৩-০ গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এবং প্লেয়ার-ম্যানেজার ওয়েইন রুনি সকার এইড ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল করেন। পরবর্তীতে টোনি ডাগান ও জারমেইন ডিফো গোল করেন। এরপর পেনাল্টি এরিয়ার ভেতর থেকে বল পেয়ে কাছ থেকে গোল করেন তেভেজ। ম্যাচে নিজের প্রথম গোল করে এইড একাদশের ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার। পরে ৪১ বছর বয়সী তেভেজ দৌড়ে ইংল্যান্ডের ডিফেন্স ভেদ করে দ্বিতীয় গোলটি করেন। এতে ব্যবধান নেমে আসে ৩-২ এ। এরপর আবারও গোল করে ব্যবধান ৪-২ করে ফেলে ইংল্যান্ড। ৬৮ মিনিটে ওয়ার্ল্ড এইড একাদশ একটি ফ্রি-কিক পায় এবং তেভেজ সেই ফ্রি-কিক থেকে সরাসরি গোল করে পূর্ণ করেন তার হ্যাটট্রিক। ব্যবধান নেমে যায় ৪-৩ এ। ৭২ মিনিটে পেনাল্টি বক্সে ড্রিবল করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তেভেজ এবং ওয়ার্ল্ড একাদশকে ৪-৪ সমতায় ফেরান। শেষ পর্যন্ত জু ওয়ার্ল্ড একাদশের পঞ্চম গোলটি করেন এবং দলটিকে জয় এনে দেন।

উল্লেখ্য, এই ম্যাচ থেকে ইউনিসেফ (জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল) এর জন্য সংগ্রহ করা হয় ১.৫ কোটি পাউন্ড, যা শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

Need Ads
error: কপি হবে না!