ads

সোমবার , ২২ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৈনিক জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

খবর টি পড়েছেন : ২৪৬
দৈনিক জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। ২২ মার্চ সোমবার ভোর সাড়ে পাচঁটার দিকে রাজধানীর ক্যান্টনম্যান্টের নিজ বাসায় অসুস্থতা বোধ করলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তাঁর। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু, ১ নাতি ও ১ নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এ ছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯ আগস্ট মুন্সীগঞ্জ জেলার মেদিনীমন্ডল গ্রামে জন্মগ্রহণ করেন। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আতিকউল্লাহ খান মাসুদ। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাল্লার ঘটনায় ফেসবুকে পোস্টদাতা বিএনপির : পুলিশ পরবর্তী সংবাদ নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ঢাকায়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads