ads

সোমবার , ২৭ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্র নয়, বিএনপিই এখন খাদের কিনারে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৮৮
গণতন্ত্র নয়, বিএনপিই এখন খাদের কিনারে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয় বরং বিএনপিই এখন ‘গভীর খাদের কিনারে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের সমাধির সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন। শহীদ ডা. মিলনের ২৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি কফিনের ভেতরে গণতন্ত্রের লাশ। গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন।’
তিনি বলেন, ‘বেগম খালেদা বলেছেন ৫ জানুয়ারি নাকি গণতন্ত্রের জন্য কলঙ্কের দিন। আমি বলতে চাই বিএনপি যে রাস্তায় পেট্রোল বোমার তাণ্ডব চালিয়েছে, আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে সেগুলো কি তাদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি?’
উল্লেখ্য, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ডা. সামছুল আলম খান মিলন নিহত হন।
মিলনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ডা. মিলন হচ্ছে গণতন্ত্রের প্রতীক। দিন দিন গণতন্ত্রপ্রিয় জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হচ্ছেন তিনি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন আরও ৩ ব্যাংক আসছে পরবর্তী সংবাদ ‘বিডিআর বিদ্রোহের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads