বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

৭ জুন শনিবার সকাল ৮টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতে নামাজ আদায় করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য-সহ মহল্লার মুসল্লিবর্গ।

নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর দুপুরে পুলিশ লাইন্স মেসে সকল পুলিশ সদস্যদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন পুলিশ সুপার।




