ads

শুক্রবার , ৬ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্মার্ট পল্লী নির্মাণ সংঘের ঈদ সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ৬, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে স্থানীয় সংগঠন স্মার্ট পল্লী নির্মাণ সংঘের ঈদ উপহার পেয়েছে ৭০টি দরিদ্র ও অসহায় পরিবার। ৪ জুন বুধবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গরীব, অসহায়দের হাতে ওই ঈদ উপহার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল সয়াবিন তৈল ১ লিটার, তুলশীমালা চাউল ১ কেজি, লাচ্ছা সেমাই ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, রসুন ২৫০গ্রাম, গুড়ো দুধ ২ প্যাকেট, গোসলের সাবান ২ পিস, পাতা স্যাম্পু ৫ পিস, ডিটারজেন্ট পাউডার ২০০ গ্রাম ও লবন ১ কেজি।

পাইস্কা গ্রামে অবস্থিত স্থানীয় সংগঠন স্মার্ট পল্লী নির্মাণ সংঘের আহবায়ক পাইস্কা গ্রামের খায়রুল ইসলাম জানান, নিজ গ্রামের দরিদ্র, অসহায় মানুষের জন্য ভাল কিছু করার প্রত্যয় নিয়ে আমাদের এ সংগঠনের যাত্রা শুরু। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল সকলের সহযোগিতায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পাইস্কা গ্রামটিকে দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত একটি সুন্দর ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা এবং আমরা সে লক্ষ্য অর্জনে কাজ করছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!