ads

বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

না‌লিতাবাড়ী‌তে ‌বন্য হাতির আক্রম‌ণে নিহত বৃদ্ধার প‌রিবা‌র পেলো ক্ষ‌তিপূরণের ৩ লাখ টাকার চেক

শেরপুরের না‌লিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রম‌ণে বৃদ্ধার মৃত্যু ঘটনায় বন বিভা‌গের পক্ষ থে‌কে ক্ষ‌তিপূরণ হি‌সে‌বে ৩ লাখ টাকার চেক প্রদান করা হ‌য়ে‌ছে। ৫ জুন বৃহস্প‌তিবার দুপুরে মধু‌টিলা রেঞ্জ কার্যাল‌য়ে ‌নিহ‌তের প‌রিবা‌রের মা‌ঝে ওই চেক তুলে দেয় বন বিভাগ।

Shamol Bangla Ads

ওইসময় রাং‌টিয়া রে‌ঞ্জে থাকা সহকারী বন সংরক্ষক এস‌বি তান‌ভির আহমেদ, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, রাং‌টিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল ক‌রিম, মধু‌টিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ স্থানীয় জনপ্রতি‌নি‌ধি, এলিফ্যান্ট রেসপন্স টি‌মের সদস্য ও বন বিভা‌গের লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

বন বিভাগ জানায়, বন্য হা‌তির আক্রম‌ণে মানু‌ষের মৃত্যু হ‌লে তার প‌রিবার‌কে ৩ লাখ টাকার ক্ষ‌তিপূরণ দে‌ওয়া হ‌য়ে থা‌কে। তার অংশ হি‌সে‌বে সুরতন নেছার প‌রিবা‌রের পক্ষ থে‌কে বন বিভা‌গের কা‌ছে আবেদন ক‌রা হলে বৃহস্প‌তিবার সকা‌লে মধু‌টিলা রেঞ্জ কার্যাল‌য়ে সুরতন নেছার ছে‌লের আবু হা‌নিফা ও মে‌য়ে র‌হিমা বেগম‌রে হা‌তে ৩ লাখ টাকা চেক তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে বন বিভাগের মধু‌টিলা রেঞ্জ কর্মকর্তা মো.দেওয়ান আলী ব‌লেন, উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশে হা‌তির আক্রম‌ণে নিহত প‌রিবা‌রের মা‌ঝে মাত্র ৫ দি‌নের ব্যবধা‌নে ক্ষ‌তিপূরণ হি‌সে‌বে ৩ লাখ টাকা চেক দেওয়া হ‌য়ে‌ছে। হা‌তি মানু‌ষের দ্বন্দ্ব নিরস‌নে বন বিভা‌গ কাজ ক‌রে যা‌চ্ছে। বন্য হাতিকে বিরক্ত না কর‌তে এলাকাবা‌সিকে জানা‌নো হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, গত ৩০ মে রা‌তে বন্য হা‌তির পা‌য়ে পিষ্ট হ‌য়ে উপ‌জেলার বাতকু‌চি নামাপাড়া এলাকার মৃত রঙ্গু শে‌খের স্ত্রী বৃদ্ধা সুরতন নেছার (৬০) মৃত্যু হয়।

Need Ads