ads

সোমবার , ২ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শাহ কামাল (র.) এর মাজার শরীফের ঈদগাহ ও মসজিদ সংস্কারের ভিত্তিপ্রস্তুর স্থাপন

স্টাফ রিপোর্টার
জুন ২, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

শেরপুরে হযরত শাহ কামাল (র.) এর পবিত্র মাজার শরীফের ঈদগাহ ও মসজিদ সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২ জুন সোমবার বিকেলে পৌর শহরের কসবা কাচারিপাড়া এলাকায় মাজার শরীফের ওই সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, হযরত শাহ কামাল (র.) এর মাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমির হোসেন, বর্তমান সদস্য আব্দুল্লাহ আল মামুন ও সদস্য মামুনুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক মাজার সংলগ্ন এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!