ads

রবিবার , ১ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

শেরপুরে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রবিবার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে ও শেরপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি শরীরের পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফল খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ-উন-নাহার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!