ads

রবিবার , ১ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মে মাসে এলো ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

ঈদের আগের মে মাসে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এ নিয়ে চলতি অর্থবছরের মে পর্যন্ত গত ১১ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২ হাজার ৭৫১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবরণী থেকে জানা যায়, মে মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৯৭ কোটি বা ২.৯৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ৫৮ লাখ ডলার বা ১১৬৯ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত এপ্রিল মাসে, সে রেকর্ড ভেঙে দিল সদ্য বিদায়ী মে মাস। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সে এসেছিল গত মার্চ মাসে ৩.২৯ বিলিয়ন ডলার।

মে মাসের রেমিট্যান্স আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। আর একক মাস হিসেবে এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে গত ঈদের আগের মাস মার্চে। রেমিট্যান্স বৃদ্ধির কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার কমে যাওয়ায় হুন্ডি ব্যাপকভাবে কমেছে। ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় ব্যাপক বাড়ছে।

Shamol Bangla Ads

সব মিলিয়ে চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মোট ২ হাজার ৭৫১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ডলার। এর মানে ১১ মাসে বেশি এসেছে ৬১৩ কোটি ডলার বা ২৮.৭ শতাংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!