ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ৩১, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে হার্ট এ্যাটাকে সমির উদ্দিন সমু (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৩১ মে শনিবার দুপুরের দিকে টালকী ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামে ওই ঘটনা ঘটে। সমু স্থানীয় রমজান আলীর ছেলে।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে কৃষক সমু গরু আনতে বাড়ির কাছে খোলা মাঠে যায়। তখন ওই এলাকায় বিকট শব্দে বজ্রপাত হলে সমুর হার্ট এ্যাটাক হয়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!