ads

শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৮৫ বস্তা ভিজিডির চাল উদ্ধার, বিএনপি নেতা আটক

স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিডির ৮৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর সঙ্গে অবস্থিত নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় চাল অবৈধভাবে মজুতের দায়ে চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়।

Shamol Bangla Ads

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ভিজিডির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রি করতেন। গোপন সূত্রে খবরে পেয়ে সেই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৪১ বস্তা চাল উদ্ধারসহ বিএনপি নেতা শাজাহান মিয়াকে আটক করা হয়। পরে নারায়ণখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৪৪ বস্তা চাল জব্দ করা হয়। তবে, সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!